মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেকজনের ৩ মাসের কারাদণ্ড

হোম » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেকজনের ৩ মাসের কারাদণ্ড
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


 

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেকজনের ৩ মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে গাঁজাসহ মো. ইউনুছ শরীফ (৪৫) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টুকু ফরাজীর বাড়ির সামনে ইটসোলিং রাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া এলাকার সোয়েব হাওলাদারের ছেলে।

 

এ ঘটনায় মোস্তফা রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

অন্যদিকে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাণ্ডারিয়া থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. ইউনুছ শরীফকে আটক করা হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার হক শরীফের ছেলে।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার ইউনুছ শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

 

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদককারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৪ ● ২৭ বার পঠিত