সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ২
হোম » খুলনা » বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ২
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল
বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদক ও বিপুল পরিমাণ চোরাচালানি মালামালসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৭ আগস্ট) বেনাপোল বিওপি ও আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে তাদের আটক করে।
আটকরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২৮) এবং ঝিকরগাছা থানার বেলেবটতলা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুল আজিজ (৪৫)।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ১৫টি ইয়াবা, ৪ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, ৭৯টি শাড়ি, দুটি কম্বল, সাড়ে ৩ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিকস সামগ্রী ও নগদ ৬৪০ টাকা জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:৪৭:০১ ● ৩০ বার পঠিত
