সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
পিরোজপুরে এডাবের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
হোম » পিরোজপুর » পিরোজপুরে এডাবের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব)-এর উদ্যোগে রিপোর্ট রাইটিং বিষয়ক তিন দিনব্যাপী আঞ্চলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে পিরোজপুরে ‘ডাক দিয়ে যাই’-এর প্রশিক্ষণকক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। পিরোজপুর জেলা এডাবের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা এডাবের সভাপতি জিয়াউল আহসান। সভাপতিত্ব করেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী জাহাঙ্গীর আলম বাবু।
অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি এডাবের সাধারণ সম্পাদক হোসাইন আহমেদ কামাল, খলিলুর রহমান ও পিরোজপুরের মো. রফিকুল ইসলাম পান্না। প্রশিক্ষণ পরিচালনা করেন সুবিনয় দত্ত।
প্রশিক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলা ও গোপালগঞ্জের ৩০ জন প্রতিনিধি অংশ নেন। পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত ও গ্রহণযোগ্য প্রতিবেদন তৈরির সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:২১ ● ২৪ বার পঠিত
