রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
হোম » পিরোজপুর » ভান্ডারিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
‘রূপালি মৎস্যে সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৎস্য পক্ষ পালন করা হবে।
এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের রিজার্ভ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে মৎস্যজীবীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মোল্লা জমাদ্দার, সাবেক যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপলা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন হিরন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান ও উপজেলা ফিশারিজ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল খায়ের প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে সফল মৎস্য উদ্যোক্তা জাহিদ মাহমুদ সুমন ও ওবায়দুল হক জমাদ্দারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:৩০:৪২ ● ৩৭ বার পঠিত
