রবিবার ● ১৬ আগস্ট ২০২৬

নলছিটিতে ১৬ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

হোম » ঝালকাঠী » নলছিটিতে ১৬ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার
রবিবার ● ১৬ আগস্ট ২০২৬


 

নলছিটিতে ১৬ পিস ইয়াবাসহ ৩ যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)

 

ঝালকাঠির নলছিটিতে পুলিশের অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার (১৫ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ তিমিরকাঠি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন দক্ষিণ তিমিরকাঠি গ্রামের মো. নাহিদ হাওলাদার (২০), মো. সাব্বির হোসেন খান (২০) ও মো. সাজিদ হাওলাদার (২২)। এ সময় তাদের কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রবিবার (১৬ আগস্ট) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:১৩:০৩ ● ২৪ বার পঠিত