শনিবার ● ১৫ আগস্ট ২০২৬

রাজাপুরের সাদিয়ার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা

হোম » শিক্ষা » রাজাপুরের সাদিয়ার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা
শনিবার ● ১৫ আগস্ট ২০২৬


 

রাজাপুরের সাদিয়ার স্বপ্ন ডাক্তার হয়ে মানুষের সেবা করা

সাগরকন্যা প্রতিবেদক, রাজাপুর (ঝালকাঠি)

 

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আরুয়া সোনারগাঁও এলাকার মেয়ে সাদিয়া খান এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে। রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া গার্লস হাই স্কুল ও কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য পেয়েছে সে। সাদিয়ার স্বপ্ন ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।

 

সাদিয়া রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আরুয়া সোনারগাঁও এলাকার বাসিন্দা প্রবাসী আবদুল গফুরের মেয়ে। তার মা গৃহিণী। দাদা রসুল খান ওই এলাকার সাবেক ইউপি সদস্য ছিলেন। দুই ভাই-বোনের মধ্যে সাদিয়া বড়। তার ছোট ভাই সপ্তম শ্রেণিতে পড়ছে।

 

সাদিয়া জানায়, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি নতুন নতুন বিষয় জানার প্রতি তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ারও ইচ্ছা রয়েছে তার। নতুন পরিবেশে পড়াশোনা করে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি নিজের স্বপ্ন পূরণ করতে চায় সে।

 

সাদিয়া বলেন, ‘ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছা রয়েছে। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ পেলে নতুন নতুন বিষয় শেখার পাশাপাশি অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

 

সাদিয়ার বাবা আবদুল গফুর জানান, পড়াশোনার প্রতি মেয়ের আগ্রহ ও পরিশ্রমই ভালো ফলাফলের মূল কারণ। ভবিষ্যতে সাদিয়া আরও ভালো ফলাফল করে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করবে- এটাই পরিবারের প্রত্যাশা।

 

সাদিয়ার এই সাফল্যে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার স্বপ্ন পূরণে সবার দোয়া চেয়েছে পরিবার।

বাংলাদেশ সময়: ২০:১৪:৫১ ● ২৫ বার পঠিত