শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
নলছিটিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত
হোম » ঝালকাঠী » নলছিটিতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর নলছিটি হাইস্কুল জামে মসজিদে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি হানযালা।
এতে নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, সাংগঠনিক সম্পাদক মাসুম শরীফ, পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা যুবদলের সদস্যসচিব পলাশ সজ্জন, পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম শরীফ, সদস্যসচিব সালাউদ্দিন রাজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমন ও সদস্যসচিব সোহেল খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আদিফ হাসান, ফরিদ হোসেন হিরা, আবদুল্লাহ আলিফুল রনি, আদনান রুবেল, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাতুল সিকদার, উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান শিমুল, সাংগঠনিক সম্পাদক শাহাফরিদ, পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পংঙ্কি, কৃষক দলের পৌর সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল সিকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি এবং মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:৫৭:০১ ● ৩৬ বার পঠিত
