শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
গলাচিপায় ১৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » গলাচিপায় ১৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় ১৫ গ্রাম গাঁজাসহ মো. রাওয়ান ওরফে ঈছা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) পৌনে ১২টার দিকে গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পূর্ব পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাওয়ান ওরফে ঈছা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রত্নেশ্বর এলাকার মো. ইলিয়াস ঘরামীর ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার কাছ থেকে এক পোটলা গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার ওজন ১৫ গ্রাম।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পূর্ব পাশে অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ মো. রাওয়ান ওরফে ঈছাকে গ্রেপ্তার করা হয়। তাকে শনিবার (১৫ আগস্ট) আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯:৫২:৫২ ● ২৯ বার পঠিত
