শনিবার ● ১৫ আগস্ট ২০২৬
পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত
হোম » পিরোজপুর » পিরোজপুরে গ্রীন ফোর্স বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
গ্রীন ফোর্স বাংলাদেশ পিরোজপুর জেলা কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির সভাপতি মইনুল আহসান মুন্নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীনের সঞ্চালনায় সভায় জেলা কমিটির সহসভাপতি খালেদা আক্তার হেনাকে কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করায় সংগঠনের চেয়ারম্যান মিকাইল রহমানকে জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
সভায় ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করণীয়’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহসভাপতি ও কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক খালেদা আক্তার হেনা, অ্যাডভোকেট সৈয়দ আশিক আহমেদ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক মো. নুরউদ্দিন, এম আবুল হোসেন দুলাল, সদস্য রবিউল হাসান মনির ও আফরোজা তুলি।
সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১২:২১:৫২ ● ৭১ বার পঠিত
