শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান![]()
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের নন্দপুরা গ্রামে জনগুরুত্বপূর্ণ তিন কিলোমিটার রাস্তা ইট ও বালু দিয়ে চলাচল উপযোগী করার কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।
শুক্রবার বিকেলে আলিমাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নন্দপুরা গ্রামে পৌঁছে যুবদল নেতা সাদ্দাম হোসেনের নিজ উদ্যোগে পরিচালিত রাস্তার উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। স্থানীয়দের চলাচলের দুর্ভোগ কমাতে রাস্তাটি ইট ও বালু দিয়ে সংস্কার করে চলাচল উপযোগী করা হচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্যসচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহ্বায়ক মামুন মিয়াজি, সদস্যসচিব আমজাদ পোদ্দার, বরিশাল উত্তর জেলা তাঁতী দলের আহ্বায়ক ইউনুসুর রহমান জুবায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফখরুল ইসলাম সোহেল ও সদস্যসচিব মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, রাস্তাটি সংস্কারের ফলে নন্দপুরা গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ অনেকটা কমবে।
এসজি/এমআর
বাংলাদেশ সময়: ২০:৫৭:১৮ ● ২৭ বার পঠিত
