শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬

১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি

হোম » ঢাকা » ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি
শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬


১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে জোরদার নিরাপত্তা, মোতায়েন পাঁচ প্লাটুন বিজিবি

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সসহ জেলার গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবির পাশাপাশি মোতায়েন রয়েছে আট প্লাটুন আর্মড পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল বের হয়।

জেলা শহর ও টুঙ্গিপাড়ার গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র‍্যাব, সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশগেট বন্ধ রয়েছে। সেখানে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কর্মসূচি কিংবা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:২৬:০৮ ● ১৮ বার পঠিত