শুক্রবার ● ১৪ আগস্ট ২০২৬
বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান টিটু গ্রেপ্তার
হোম » বরিশাল » বানারীপাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মনিরুজ্জামান টিটু গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বানারীপাড়া (বরিশাল)
বরিশালের বানারীপাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মনিরুজ্জামান ওরফে টিটুকে গ্রেপ্তার করেছে বানারীপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) রাত ৭টার দিকে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন জলসিঁড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অবৈধ মাদকদ্রব্য হেরোইন রাখার অপরাধে করা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তার মনিরুজ্জামান ওরফে টিটু বানারীপাড়া উপজেলার বাকপুর ইউনিয়নের ধারালিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:২৯:০৬ ● ১৯ বার পঠিত
