বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬
নলছিটিতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু
হোম » ঝালকাঠী » নলছিটিতে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠি)
ঝালকাঠির নলছিটিতে মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যানবাহনের ধাক্কায় কোহিনুর বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দক্ষিণ দুধারিয়া গ্রামের জুড়কাঠি শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কোহিনুর বেগম ওই এলাকার মৃত শানু আকনের স্ত্রী। স্থানীয়রা জানান, রাতে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা যানবাহন তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় সড়কের ওপর পড়ে থাকেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক যানবাহনটি শনাক্ত করে আটকের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৯:১৫:৩৯ ● ২৫ বার পঠিত
