বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬

কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

হোম » খুলনা » কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

খুলনার কয়রা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কয়রা-পাইকগাছা আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীর কুমার সরকার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, কয়রা প্রেসক্লাবের সভাপতি শেখ হারুন অর রশিদ, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মাহফুজুর রহমান, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কয়রা থানার এসআই মো. আব্দুল কাদের, প্রভাষক মো. বাবুল আক্তারসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা বক্তব্য দেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৭ ● ২৫ বার পঠিত