মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬

কয়রায় উপজেলা সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

হোম » শিক্ষা » কয়রায় উপজেলা সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব
মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬


 

কয়রায় উপজেলা সেরা বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব

সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

 

খুলনার কয়রায় এবারের এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে উপজেলা সেরা হয়েছে বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া আকিব ১ হাজার ২৫০ নম্বরের মধ্যে ১ হাজার ১৮০ নম্বর পেয়েছে।

 

আকিব উপজেলার ঘুগরাকাটি গ্রামের মো. আয়ুব আলী ও আবিদা সুলতানার ছেলে। ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায় সে।

 

বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার আরও দুই শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তারা হলো মো. তানভীর ইসলাম সুমন ও সাগর মাঝী।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর বিদ্যালয়টি থেকে ৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে একজন গোল্ডেন জিপিএ-৫, দুইজন জিপিএ-৫, ১১ জন ‘এ’, ৯ জন ‘বি’ এবং ১২ জন ‘সি’ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফজাল হোসেন বলেন, ‘আকিব, তানভীর ও সাগর সবাই ভালো শিক্ষার্থী ছিল। তাদের স্বভাব-চরিত্রও ভালো। তারা বিদ্যালয়ের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। তাদের এই সাফল্যের জন্য আমি তাদের অভিভাবক ও বিদ্যালয়ের সব শিক্ষককে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশ সময়: ১৮:২৭:১৩ ● ২৬ বার পঠিত