মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
দৈনিক প্রবাহ অফিসে হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা
হোম » গণমাধ্যম » দৈনিক প্রবাহ অফিসে হামলার প্রতিবাদে কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবাহ পত্রিকার কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়রা উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিদাতারা হলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সহসভাপতি মাস্টার এস এম আব্দুর রউফ ও শেখ কাওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও মো. গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মণ্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু, কার্যনির্বাহী সদস্য মোহা. হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মণ্ডলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও সাংবাদিকরা।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪:৪০:৩০ ● ২২ বার পঠিত
