মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬

কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

হোম » খুলনা » কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
মঙ্গলবার ● ৪ আগস্ট ২০২৬


 

কচুয়ায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

সাগরকন্যা প্রতিবেদক, কচুয়া (বাগেরহাট)

 

বাগেরহাটের কচুয়া উপজেলার চান্দেরকোলা গ্রামে একই পরিবারের তিন সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।

 

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়ীপাড়া ইউনিয়নের চান্দেরকোলা গ্রামের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আবদার আলী হাওলাদারের ছেলে আহাদ হাওলাদার (২৫), তার মা মনিরা বেগম এবং নানী সানজিদা বেগম। সানজিদা বেগমের বাড়ি বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় বলে জানা গেছে।

 

কচুয়া থানার এসআই মো. মহমুদ হাসান জানান, প্রতিবেশী কয়েকজন নারী প্রথমে বাড়ির বারান্দায় বৃদ্ধা সানজিদা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বাড়ির অন্য সদস্যদের ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরের ভেতরে প্রবেশ করে আহাদ হাওলাদার ও মনিরা বেগমের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে।

 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়ে থাকতে পারে। প্রতিবেশীরা বিষয়টি আগে জানতে পারেননি।

 

পুলিশ জানিয়েছে, নিহতদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৩ ● ১৯ বার পঠিত