সোমবার ● ৩ আগস্ট ২০২৬

সবুজ ক্যাম্পাস গড়তে তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

হোম » বরগুনা » সবুজ ক্যাম্পাস গড়তে তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সোমবার ● ৩ আগস্ট ২০২৬


 

সবুজ ক্যাম্পাস গড়তে তালতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা) 

 

পরিবেশ সুরক্ষা ও সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে বরগুনার তালতলীতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ এবং ক্যাম্পাসে চারা রোপণ করা হয়েছে।

 

সোমবার (৩ আগস্ট) দুপুরে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা ক্যাম্পাসে ইনতেফা কীটনাশক কোম্পানির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা ক্যাম্পাসে ফলজ চারা রোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে তালতলী ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ হারুন অর রশীদ, তালতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ইনতেফা কীটনাশক কোম্পানির প্রতিনিধি রফিকুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:২৩:৪৪ ● ২১ বার পঠিত