শনিবার ● ১ আগস্ট ২০২৬
কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন
হোম » খুলনা » কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা সদরে সোনালী ব্যাংক পিএলসি শাখায় গ্রাহকদের সুবিধার্থে এটিএম বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা গ্রাহকরা টাকা জমা ও উত্তোলনের সুযোগ পাবেন।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় সোনালী ব্যাংক পিএলসি, খুলনার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এর আগে ব্যাংকের সম্মেলন কক্ষে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক পিএলসি, কয়রা শাখার ব্যবস্থাপক সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ডেপুটি জেনারেল ম্যানেজার মো. গোলাম কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্য দেন সোনালী ব্যাংক পিএলসি, খুলনার প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. ইশরাত হোসেন। এ সময় বক্তব্য দেন সোনালী ব্যাংক কয়রা শাখার প্রিন্সিপাল অফিসার দিব্যেন্দু রায়, নিহার রঞ্জন রায়, সাংবাদিক মো. রিয়াছাদ আলী, মাস্টার আব্দুর রউফ, মো. ফরহাদ হোসেন, কপোতাক্ষ কলেজের সহকারী অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধা, শিক্ষক আব্দুল মালেক, গ্রাহক আজগার আলী ও তহমিনা খাতুনসহ অনেকে।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:০৬:৩৬ ● ২৪ বার পঠিত
