বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

সিআইপি নিজাম উদ্দিনের মায়ের মৃত্যুতে বিডিজেএ ও এফবিসিসিআই‘র শোক

হোম » ঝালকাঠী » সিআইপি নিজাম উদ্দিনের মায়ের মৃত্যুতে বিডিজেএ ও এফবিসিসিআই‘র শোক
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


সিআইপি নিজাম উদ্দিনের মায়ের মৃত্যুতে বিডিজেএ ও এফবিসিসিআই‘র শোক

সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)
ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান, এফবিসিসিআই-এর সাবেক পরিচালক, বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, নিজাম শিপিং-এর ব্যবস্থাপনা পরিচালক এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ), ঢাকার উপদেষ্টা মোহাম্মদ নিজাম উদ্দিন (সিআইপি)-এর মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিডিজেএ, ঢাকা এবং এফবিসিসিআই গভীর শোক প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টায় বরিশালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ আসর নিজাম উদ্দিন ইসলামী ফাউন্ডেশন প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মরহুমার মৃত্যুতে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশন (বিডিজেএ), ঢাকার সভাপতি মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবীর রূপল এবং কার্যনির্বাহী কমিটির সদস্যরা এক যৌথ শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এদিকে, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর পক্ষ থেকেও পৃথক শোকবার্তা দেওয়া হয়েছে। সংগঠনের মহাসচিব মো. আলমগীর মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এসই/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৯:৩৬ ● ১৪৫ বার পঠিত