বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

জুলাই শহীদ রাকিবের পরিবারের পাশে তারেক রহমান, মায়ের হাতে সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতারা

হোম » পিরোজপুর » জুলাই শহীদ রাকিবের পরিবারের পাশে তারেক রহমান, মায়ের হাতে সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতারা
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


জুলাই শহীদ রাকিবের পরিবারের পাশে তারেক রহমান, মায়ের হাতে সহায়তা তুলে দিলেন ছাত্রদল নেতারা

সাগরকন্যা প্রতিবেদক, কাঠালিয়া (ঝালকাঠি)

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জুলাই আন্দোলনের শহীদ রাকিবের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুরে শহীদ রাকিবের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাকিবের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

সন্তান হারানোর বেদনায় রাকিবের মায়ের কান্নায় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ছাত্রদল নেতারা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

পরে তারা শহীদ রাকিবের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল, সাবেক ছাত্রদল সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

নেতারা বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫০:০২ ● ২৫ বার পঠিত