বুধবার ● ২৯ জুলাই ২০২৬

বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন খুলনা রেঞ্জে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা

হোম » খুলনা » বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন খুলনা রেঞ্জে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা
বুধবার ● ২৯ জুলাই ২০২৬


বিশ্ব বাঘ দিবসে সুন্দরবন খুলনা রেঞ্জে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)

 

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের উদ্যোগে এবং আইইউসিএনের সহযোগিতায় র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকাল ১০টায় র‍্যালি শেষে খুলনা রেঞ্জ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. আল আমিন, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা কে. এম. রাশেদ সাদাত, কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দীন, কালাবগী স্টেশন কর্মকর্তা মো. আব্দুস ছালাম, নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন, হড্ডা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাদ আল জামি, আইইউসিএনের প্রতিনিধি লামিন হোসেন, বন প্রহরী মো. জামাল হোসেন, সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস, শিক্ষার্থী রায়হান হোসেন ও মনিরা সুলতানাসহ অনেকে।

 

সভায় বক্তারা সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং বাঘ ও বন রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৫:২৪ ● ১৮ বার পঠিত