বুধবার ● ২৯ জুলাই ২০২৬
কাউখালীতে বাকপ্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় নারী উদ্ধার, স্বজনদের খুঁজছে প্রশাসন
হোম » পিরোজপুর » কাউখালীতে বাকপ্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় নারী উদ্ধার, স্বজনদের খুঁজছে প্রশাসন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনে থেকে এক বাকপ্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় নারীকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার রাত ১০টার দিকে তাকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।
জানা গেছে, উদ্ধার হওয়া নারীটি নিজের নাম-পরিচয় বা ঠিকানা বলতে পারেন না। তিনি লিখেও নিজের পরিচয় জানাতে সক্ষম নন। ফলে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকারের সহযোগিতায় তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি ওই নারীকে চিনে থাকলে বা তার পরিবার-পরিজনের বিষয়ে তথ্য জানলে দ্রুত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কাউখালী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে, যাতে তাকে দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া যায়।
বাংলাদেশ সময়: ৬:৫৯:৩২ ● ২৭ বার পঠিত
