মঙ্গলবার ● ২৮ জুলাই ২০২৬
জাল টাকা রাখার দায়ে ভোলায় নারীর ১০ বছরের কারাদণ্ড
হোম » আইন-আদালত » জাল টাকা রাখার দায়ে ভোলায় নারীর ১০ বছরের কারাদণ্ড
![]()
সাগরকন্যা প্রতিবেদক, ভোলা
ভোলায় জাল টাকা নিজের কাছে রাখার দায়ে সাহিদা বেগম (৪৫) নামে এক নারীকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোলার স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ.এস.এম. তারিক শামস এ রায় ঘোষণা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সাহিদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০০ টাকার ১৮টি জাল নোট উদ্ধার করা হয়।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) অশোক কুমার বর্মন বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা দায়ের করেন।
দণ্ডপ্রাপ্ত সাহিদা বেগম বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার স্বামী মো. জাহাঙ্গির হোসেন। প্রায় ১০ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার এ রায় প্রদান করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩২:৪২ ● ২৭ বার পঠিত
