সোমবার ● ২৭ জুলাই ২০২৬

পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

হোম » পিরোজপুর » পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত
সোমবার ● ২৭ জুলাই ২০২৬


পিরোজপুরে র‍্যাব-৮-এর টাউন হল মিটিং অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

 

মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে র‍্যাব-৮, বরিশালের উদ্যোগে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় উপস্থিত ছিলেন র‍্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকরাম সৌরভ, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদ এবং র‍্যাব-৮ সিপিএসসি কোম্পানির কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিপিএম-সেবা। এছাড়া শিক্ষক, অভিভাবক, ইমাম, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 

সভায় বক্তারা বলেন, মাদক, সাইবার অপরাধ ও কিশোর গ্যাং বর্তমান সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা জরুরি।

 

সভায় সাইবার অপরাধের শিকার হলে আইনি সহায়তা গ্রহণের উপায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিরাপদে ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

 

অনুষ্ঠান শেষে র‍্যাব-৮, বরিশালের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২০:৩৬:২৫ ● ২১ বার পঠিত