সোমবার ● ২৭ জুলাই ২০২৬
মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার
হোম » খুলনা » মেহেরপুরে এনসিপির সমাবেশস্থলের কাছে বোমাসদৃশ বস্তু উদ্ধার![]()
সাগরকন্যা প্রতিবেদক, খুলনা
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভাস্থলের কাছ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে পড়ে থাকা সবজিভর্তি একটি ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সমাবেশস্থল থেকে প্রায় ৫০ মিটার দূরে দীর্ঘ সময় ধরে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। পরে খবর পেয়ে গাংনী থানার পুলিশ ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতর বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে সেটি থানায় নিয়ে যাওয়া হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এনসিপির কর্মসূচিকে ঘিরে আতঙ্ক তৈরি করতে বোমাসদৃশ বস্তুটি ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বস্তুটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে চুবিয়ে রাখা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল পাঁচটায় গাংনী পৌরসভার বাসস্ট্যান্ডে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু হওয়ার কথা। এতে দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জাতীয় নারী শক্তির সদস্যসচিব মাহমুদা মিতু, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ অংশ নেওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৫৭:৫৭ ● ১১ বার পঠিত
