সোমবার ● ২৭ জুলাই ২০২৬
কয়রায় ৪ হাজার বাবলার বীজ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু
হোম » খুলনা » কয়রায় ৪ হাজার বাবলার বীজ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় ৪ হাজার বাবলা গাছের বীজ রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে সুন্দরবন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের উদ্যোগে এ কার্যক্রম শুরু করা হয়।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা-২০২৬ উপলক্ষে খুলনা রেঞ্জের আওতাধীন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের দক্ষিণ পাশে রাস্তার ঢালে দুই সারিবিশিষ্ট বাউন্ডারি এলাকায় প্রায় ৪ হাজার বাবলা ফলের বীজ রোপণ করা হয়েছে।
এ সময় কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বনকর্মী, কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপ (সিপিজি), ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সদস্যসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী।
বাংলাদেশ সময়: ১৭:০২:১৯ ● ২৪ বার পঠিত
