রবিবার ● ২৬ জুলাই ২০২৬
রাজাপুরে ব্যবস্থাপত্র ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, জরিমানা
হোম » ঝালকাঠী » রাজাপুরে ব্যবস্থাপত্র ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, জরিমানা
সাগরকন্যা প্রতিবেদক, রাজাপুর (ঝালকাঠি)
চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ঝালকাঠির রাজাপুর উপজেলার একটি ওষুধের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার মেসার্স ময়না মেডিকেল হলকে এ জরিমানা করা হয়।
ইউএনও রিফাত আরা মৌরি বলেন, দোকানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যবস্থাপত্র ছাড়া এ ধরনের ওষুধ বিক্রির অভিযোগ ছিল। রবিবার অভিযানে হাতেনাতে ধরা পড়ায় দোকানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৫৭:২৫ ● ২৯ বার পঠিত
