রবিবার ● ২৬ জুলাই ২০২৬

বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

হোম » পটুয়াখালী » বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

বাউফলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় ইউনুস খান (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

 

রবিবার (২৬ জুলাই) দুপুরে গুরুতর আহত অবস্থায় দুই অজ্ঞাত ব্যক্তি তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালে মরদেহ নিতে আসা নিহতের স্বজন সেলিম সরদার জানান, ইউনুস খান পেশায় ভিক্ষুক ছিলেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি হাফেজে কোরআন।

 

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাহরিয়ার আল কাইয়ুম বলেন, আহত অবস্থায় দুই ব্যক্তি ইউনুস খানকে হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে সড়ক দুর্ঘটনায় সৃষ্ট গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪০:২২ ● ২৪ বার পঠিত