রবিবার ● ২৬ জুলাই ২০২৬

দুমকিতে ৪৮ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

হোম » জেলে-মৎস্য » দুমকিতে ৪৮ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস
রবিবার ● ২৬ জুলাই ২০২৬


 

দুমকিতে ৪৮ চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে ধ্বংস

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

 

রবিবার সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী ও চরবয়েড়া এবং মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া ও মজুমদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম ও থানা পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

 

পরে জব্দ করা জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

 

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, নদী ও খালে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারা এ ধরনের জাল ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

তিনি বলেন, মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৩৪ ● ২০ বার পঠিত