শনিবার ● ২৫ জুলাই ২০২৬

বরগুনায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

হোম » বরগুনা » বরগুনায় সাড়ে ৩ হাজার ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার
শনিবার ● ২৫ জুলাই ২০২৬


-

 

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনা সদর উপজেলার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ মো. সাখাওয়াত হোসেন (৪৭) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

 

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সাখাওয়াত বরগুনা সদর উপজেলার পাতাকাটা এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাখাওয়াত দীর্ঘদিন ধরে মাদককারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তিনি চট্টগ্রামের টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বরগুনাসহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলেও জানিয়েছে পুলিশ।

 

বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার মো. সাখাওয়াত হোসেনকে শনিবার বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:০৩ ● ২০ বার পঠিত