শনিবার ● ২৫ জুলাই ২০২৬
স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
হোম » ভোলা » স্পিকার হাফিজ উদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল![]()
সাগরকন্যা প্রতিবেদক, লালমোহন (ভোলা)
ভোলার লালমোহনের কৃতী সন্তান ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ লালমোহনবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। তাঁকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ, শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, জাসাস সভাপতি আজাদ হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউর রহমান শাহীন, সদস্যসচিব শহিদুল ইসলাম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমনসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৩:০৫:২৪ ● ১৬ বার পঠিত
