শুক্রবার ● ২৪ জুলাই ২০২৬
দশমিনায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
হোম » পটুয়াখালী » দশমিনায় উল্টো রথযাত্রা অনুষ্ঠিত![]()
সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কেন্দ্রীয় কালীমন্দির প্রাঙ্গণ থেকে উল্টো রথযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলখোলা শ্রীশ্রী হরি মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন। ধর্মীয় সংগীত, কীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে স্থানীয় পূজা উদ্যাপন পরিষদ ও ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, মন্দির কমিটির সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় প্রতিবছরের মতো এবারও এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
রথযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৫ ● ৮ বার পঠিত
