বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬

পবিপ্রবিতে মাদকবিরোধী শোভাযাত্রা ও সচেতনতামূলক সেমিনার

হোম » শিক্ষা » পবিপ্রবিতে মাদকবিরোধী শোভাযাত্রা ও সচেতনতামূলক সেমিনার
বৃহস্পতিবার ● ২৩ জুলাই ২০২৬


 

পবিপ্রবিতে মাদকবিরোধী শোভাযাত্রা ও সচেতনতামূলক সেমিনার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মাদকবিরোধী সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে শোভাযাত্রা ও ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য সুস্থ মন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মাদকবিরোধী শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টিএসসি কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়।

 

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ও পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

 

আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নেছারউদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন ও পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলী হায়দার রাসেল।

 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:৪৬:৪৮ ● ২৮ বার পঠিত