মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬

নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ

হোম » প্রবাস » নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬


নিউইয়র্কে বাংলাদেশির নামে সড়কের নামকরণ

 

সাগরকন্যা ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের স্মরণে একটি সড়কের নামকরণ করা হয়েছে। তাঁর সম্মানে সড়কটির নাম রাখা হয়েছে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’।

 

গত শনিবার (১৮ জুলাই) দুপুরে নিউইয়র্কের ব্রঙ্কসে আয়োজিত এক অনুষ্ঠানে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম সড়কের নামফলক উন্মোচন করা হয়।

 

দিদারুল ইসলাম নিউইয়র্ক পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত ছিলেন। ২০২৫ সালের ২৮ জুলাই নিউইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে বন্দুকধারীর হামলায় তিনি নিহত হন। হামলার সময় ভবনের ভেতরে এলোপাতাড়ি গুলি চালাতে থাকা হামলাকারীকে থামানোর চেষ্টা করতে গিয়ে ৩৬ বছর বয়সী এই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান।

 

দায়িত্ব পালনের সময় অসীম সাহসিকতার স্বীকৃতি হিসেবে মৃত্যুর পর তাঁকে ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে মরণোত্তর পদোন্নতি দেওয়া হয়। তাঁর সেই পদবিই এখন নিউইয়র্কের ব্রঙ্কসে নামকরণ করা সড়কের নামের সঙ্গে যুক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ৮:৪৫:৩০ ● ৩১ বার পঠিত