রবিবার ● ১৯ জুলাই ২০২৬
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকি গ্রামে পুকুরের পানিতে ডুবে নাঈম (৮) ও ইস্রাফিল (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের খরকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাঈম খরকি এলাকার জাহাঙ্গীর সরদারের ছেলে এবং ইস্রাফিল একই এলাকার ইউসুফ তালুকদারের ছেলে। তারা দুজনই খরকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়দের বরাতে জানা যায়, রবিবার (১৯ জুলাই) দুপুরে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। একপর্যায়ে তারা অসাবধানতাবশত একটি পুকুরের পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয়রা। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
খেলার ছলে দুই শিশুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ২০:৩৩:৪৭ ● ৪০ বার পঠিত
