গৌরনদীতে শিক্ষিকা নিগার সুলতানার স্মরণসভা অনুষ্ঠিত

হোম » বরিশাল » গৌরনদীতে শিক্ষিকা নিগার সুলতানার স্মরণসভা অনুষ্ঠিত
রবিবার ● ১৯ জুলাই ২০২৬


গৌরনদীতে শিক্ষিকা নিগার সুলতানার স্মরণসভা অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মরহুমা নিগার সুলতানা (ময়না)-এর স্মরণে বিদ্যালয়ের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ।

স্মরণসভায় বক্তব্য দেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মাহবুব হোসেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাদশা শিকদার ও মোহাম্মদ শহিদুল ইসলাম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল খালেক এবং মোহাম্মদ শাহ আলম বেপারী।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমার জামাতা সাখাওয়াত হোসেন।

বক্তারা মরহুমা নিগার সুলতানার কর্মজীবনের সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পরে সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মহিউদ্দিন মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৫:১১:৫৮ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ