আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে তরুণের মৃত্যু

হোম » খেলা » আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে তরুণের মৃত্যু
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


 

দীপ সরকার। ছবি- সংগৃহীত

সাগরকন্যা ডেস্ক

 

আর্জেন্টিনার বিশ্বকাপ সেমিফাইনালে জয়ের পর সমর্থকদের বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় দীপ সরকার (২৪) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে শহরের মোক্তারপাড়া এলাকায় সিঙ্গার শোরুমসংলগ্ন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দীপ সরকার নেত্রকোনা পৌরসভার মালনী রোড এলাকার বাবুল সরকারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আর্জেন্টিনার জয় নিশ্চিত হওয়ার পর সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। সেই মিছিলের ভিডিও ধারণ করতে দীপ সিঙ্গার শোরুমসংলগ্ন একটি তিনতলা ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে তার হাত থেকে মোবাইল ফোনটি পড়ে যাওয়ার উপক্রম হলে সেটি সামলাতে গিয়ে তিনি পাশের বিদ্যুতের তারে জড়িয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

 

স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নেত্রকোনা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শ্রদ্ধানন্দনাথ জানান, হাসপাতালে আনার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছিল।

 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫১:৫০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ