আর্জেন্টিনা কাপ জিতলেই বিয়ের পিড়িতে বসতে হবে পরীমণিকে!

হোম » বিনোদন » আর্জেন্টিনা কাপ জিতলেই বিয়ের পিড়িতে বসতে হবে পরীমণিকে!
বৃহস্পতিবার ● ১৬ জুলাই ২০২৬


পরীমণির ছবিটি ইন্টারনেট থেকে সংগৃহীত

সাগরকন্যা বিনোদন ডেস্ক


বিশ্বকাপ ফুটবল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একের পর এক রসিকতাপূর্ণ পোস্টে আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আর্জেন্টিনা শিরোপা জিতলে আবার বিয়ে করবেন- এমন ঘোষণা দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল ও হাস্যরসের জন্ম দিয়েছেন তিনি।


আর্জেন্টিনার কট্টর সমর্থক পরীমণি সেমিফাইনাল জয়ের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যদিও তিনি মন্তব্য করার সুযোগ বন্ধ রেখেছিলেন, তবুও সেটি শেয়ার করে নেটিজেনরা নানা ধরনের মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।


এর আগে অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পরীমণি। তাই তার নতুন এই ঘোষণাকে ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে অধিকাংশই বিষয়টিকে নিছক রসিকতা হিসেবেই দেখছেন।


আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর প্রতিপক্ষ নির্ধারণী সেমিফাইনালে ইংল্যান্ডের দিকে ছিল পরীমণিরও নজর। ম্যাচে ইংল্যান্ড হেরে যাওয়ার পর তিনি আরেকটি পোস্টে লেখেন, ‘হ্যারি কেন পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ সঙ্গে যোগ করেন কয়েকটি কান্নার ইমোজি।


তার এই পোস্টটিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই মন্তব্য করেন, মাঠে ইংল্যান্ডের হার আর পরীমণির ‘বিয়ের ঘোষণা’ মিলিয়ে পুরো বিষয়টি ছিল বিশ্বকাপ ঘিরে ভক্তদের জন্য বাড়তি বিনোদন।


অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও খোলামেলা মন্তব্যের কারণে পরীমণি প্রায়ই আলোচনায় থাকেন। এবারও ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে দেওয়া তার দুটি ফেসবুক স্ট্যাটাস নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।


এখন দেখার বিষয়, আর্জেন্টিনা শেষ পর্যন্ত বিশ্বকাপের শিরোপা জিততে পারে কি না। আর জিতলে পরীমণির ‘আবার বিয়ে’ করার ঘোষণা শুধুই মজার স্ট্যাটাস হয়ে থাকে, নাকি সেটি নিয়ে তিনি নতুন কোনো চমক দেখান।

বাংলাদেশ সময়: ১১:১৮:৪০ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ