মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬

বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

বাউফলে ৩৯০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রাম থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জিহাদ হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জিহাদ ওই গ্রামের হারুন মৃধার ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জিহাদের বিরুদ্ধে এলাকায় মাদক কারবারের অভিযোগ ছিল। সোমবার রাতে তার কাছে ইয়াবার একটি চালান এসেছে- এমন তথ্য পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ ও এলাকাবাসী তাকে তার ফুফু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া বেগমের বাড়িতে নজরদারিতে রাখেন। পরে খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

 

স্থানীয় বাসিন্দা মো. আল মামুন বলেন, দীর্ঘদিন ধরে জিহাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছিল। সর্বশেষ ইয়াবার চালান আসার খবর পেয়ে এলাকাবাসী তাকে নজরদারিতে রাখেন। পরে পুলিশ এসে ইয়াবাসহ তাকে আটক করে।

 

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জিহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:২৩:২৫ ● ২৪ বার পঠিত