গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

গলাচিপায় ১৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ১৩ পিস ইয়াবাসহ মো. রুসেল খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর রাতে গলাচিপা সদর ইউনিয়নের কালিকাপুর মৃধা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার রুসেল খান কালিকাপুর মৃধা বাড়ি এলাকার বাসিন্দা এবং আমিনুল খানের ছেলে। গলাচিপা পুলিশ জানায়, তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশের দাবি, গ্রেপ্তার রুসেল খানের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক-সংক্রান্ত মামলা রয়েছে।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়ে স্বীকার করে বলেন, রুসেল খানকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১৮:২৭ ● ১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ