মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬

পায়রা সমুদ্রবন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হোম » পায়রা বন্দর » পায়রা সমুদ্রবন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার ● ১৪ জুলাই ২০২৬


 

পায়রা সমুদ্রবন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দর এলাকায় ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল-ইসলাম কর্মসূচির উদ্বোধন করেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে পায়রা বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল সৈয়দ সাইফ-উল-ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার সরকার করেছে, তা বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর। ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুধু বন্দর এলাকাকে সবুজায়িত করবে না, বরং মাটির ক্ষয়রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশ সময়: ৬:১৪:৫৩ ● ২৪ বার পঠিত