শনিবার ● ১১ জুলাই ২০২৬

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি-নাজমুল, সম্পাদক-রাসেল

হোম » পটুয়াখালী » কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি-নাজমুল, সম্পাদক-রাসেল
শনিবার ● ১১ জুলাই ২০২৬


কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি-নাজমুল, সম্পাদক-রাসেল

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. রাসেল নির্বাচিত হয়েছেন। শুক্রবার দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে নাজমুল ইসলাম ১,২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিকুল ইসলাম পনির পান ৮১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সৈয়দ মো. রাসেল ১,২০৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহিরুল ইসলাম বাবু পান ৯০৪ ভোট।

এর আগে সকাল ৮টায় কলাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত একটানা চলে। মোট ২,৩৯৩ জন ভোটারের মধ্যে ২,১৪৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে রেহান উদ্দিন রেহান (১,২২৭ ভোট), সহ-সভাপতি পদে রহিমুল হক হিরা (৮৯০ ভোট), যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমানুল ইসলাম (১,৪৬৩ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে আক্তার হোসেন তালুকদার (১,১৫৮ ভোট), অর্থ সম্পাদক পদে আবদুর রহমান (১,৭২১ ভোট), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোনাসেফ খান (১,০৩০ ভোট), সদস্য পদে জহিরুল ইসলাম (১,১৬২ ভোট) ও আলমীর হোসেন (১,০৮৩ ভোট) নির্বাচিত হয়েছেন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফরিদ উদ্দিন এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল খালেক খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী বলেন, সকল ব্যবসায়ীর সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী তিন বছর নবনির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে। সমিতির উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫১:৪৮ ● ২৭ বার পঠিত