বামনায় সাংবাদিকের গ্রামের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি

হোম » বরগুনা » বামনায় সাংবাদিকের গ্রামের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরি
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


 

প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনা উপজেলার কাটাখালী গ্রামের লঞ্চঘাট সড়কে দৈনিক ইত্তেফাকের প্রধান কার্যালয়ের সিনিয়র সাংবাদিক তৌহিদ আজিজের গ্রামের বাড়িতে দিনের বেলায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে বামনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

জানা গেছে, সাংবাদিক তৌহিদ আজিজের গ্রামের বাড়ির দেখাশোনা করতেন হাফেজ মাওলানা আমির হোসেন। তিনি পরিবার নিয়ে ওই বাড়ির একটি ভবনে বসবাস করতেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঘরে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বামনা সাহেববাড়ি বাজারে যান। দুপুর ১২টার দিকে ফিরে এসে দেখেন ভবনের প্রধান দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে তিনি দেখতে পান, ঘরের মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে এবং স্টিলের ট্যাংক ভেঙে তছনছ করা হয়েছে।

 

হাফেজ মাওলানা আমির হোসেন জানান, ট্যাংকে রাখা নগদ ৬৬ হাজার টাকা, এক ভরি স্বর্ণ, আনুমানিক সাড়ে তিন ভরি রূপা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। তিনি বিষয়টি বামনা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে আসে।

 

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন খান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯:৪৯:৩১ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ