চরফ্যাশনে নরমাল ডেলিভারি উৎসাহে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ

হোম » ভোলা » চরফ্যাশনে নরমাল ডেলিভারি উৎসাহে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ
বৃহস্পতিবার ● ৯ জুলাই ২০২৬


চরফ্যাশনে নরমাল ডেলিভারি উৎসাহে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

প্রান্তিক পর্যায়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা এবং স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) উৎসাহিত করতে ভোলার চরফ্যাশন উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এসব সামগ্রী বিতরণ করেন।

সেবার আলো ঘরে ঘরে, নিরাপদ প্রসব ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে-এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সংবাদকর্মী, জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)-এর প্রতিনিধি, পিআইচডির জেলা ব্যবস্থাপকসহ বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি), পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) এবং মিডওয়াইফ সেবাদানকারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত গর্ভবতী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী সরবরাহ করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে নরমাল ডেলিভারিকে আরও উৎসাহিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


এসএফ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:০০:৫৫ ● ১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ