বুধবার ● ১ জুলাই ২০২৬
খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়-ইলেন ভুট্টো
হোম » ঝালকাঠী » খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়-ইলেন ভুট্টো![]()
সাগরকন্যা প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী)
খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় এবং মনকে পরিচ্ছন্ন রাখে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
বুধবার বিকেলে ঝালকাঠির নলছিটি চায়না মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ঝালকাঠি সদর বনাম নলছিটি পৌরসভার মধ্যকার খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইলেন ভুট্টো বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। মানুষের মনকে পরিচ্ছন্ন রাখে। বর্তমান সরকার বিভিন্ন খেলাধুলাকে উৎসাহিত করার মাধ্যমে তরুণ সমাজকে নানা অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে কাজ করে যাবে।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজভী আহমেদ সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল খান, সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা প্রমুখ।
রিপোর্ট লেখা পর্যন্ত প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল নলছিটি পৌরসভা দল। খেলা চলাকালে মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৮:১৫:৪৭ ● ১৯ বার পঠিত
