বুধবার ● ১ জুলাই ২০২৬

পিরোজপুরে ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ

হোম » পিরোজপুর » পিরোজপুরে ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ
বুধবার ● ১ জুলাই ২০২৬


পিরোজপুরে ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের মাঝে রেড ক্রিসেন্টের ছাতা বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরে তীব্র রোদ ও বৃষ্টিতে কর্মরত ট্রাফিক পুলিশ এবং দিনমজুরদের মধ্যে ছাতা বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার সকালে শহরের বড় মসজিদ মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ট্রাফিক পুলিশ, রিকশাচালক ও দিনমজুরদের হাতে কয়েক শতাধিক ছাতা তুলে দেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, তীব্র রোদ ও বৃষ্টি থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ ও সাধারণ রিকশাচালক-দিনমজুরদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ছাতা বিতরণ করা হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় শহরের বিভিন্ন স্থানে কর্মরত ট্রাফিক পুলিশ, রিকশাচালক ও দিনমজুরদের মধ্যে ছাতা বিতরণ করা হয়।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৫:২৪:২৪ ● ১৭ বার পঠিত