মঙ্গলবার ● ৩০ জুন ২০২৬
গৌরনদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত
হোম » বরিশাল » গৌরনদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদী পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) পৌরসভা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, প্রশাসনিক কর্মকর্তা মো. বাদশা মিয়াসহ পৌরসভার অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, সহায়ক সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়, উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা ও প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধি করতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২১:০১:৫৮ ● ২৩ বার পঠিত
