সোমবার ● ২৯ জুন ২০২৬

গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হোম » বরিশাল » গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোমবার ● ২৯ জুন ২০২৬


 

গৌরনদীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন আল-আমিন এতিমখানা ও কারিগরি বিদ্যালয়ের সামনে থেকে ২৫ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ জুন অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ২ দশমিক ৫ গ্রাম। যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার এসআই (নিরস্ত্র) মো. ফিরোজ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

 

পুলিশ আরও জানায়, আসামির পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের ১১ মার্চ একই আইনে তার বিরুদ্ধে আরও একটি মামলা (জিআর নম্বর-৬৩) দায়ের করা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৩০ ● ২৮ বার পঠিত