শনিবার ● ২৭ জুন ২০২৬

বামনায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু

হোম » বরগুনা » বামনায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু
শনিবার ● ২৭ জুন ২০২৬


 

এটি প্রতীকী চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, বামনা (বরগুনা)

 

বরগুনার বামনা উপজেলার আমতলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ আমতলীর নাজিরবাড়ি এলাকার বাসিন্দা তৈয়ব আলী নাজিরের ছেলে হাফেজ তামীম ও তার ভাগনে একসঙ্গে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে ভাগনে পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে ঝাঁপ দেন হাফেজ তামীম। তবে উদ্ধার চেষ্টাকালে দুজনই পানিতে ডুবে যান।

 

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৮:৫৪ ● ৪৪ বার পঠিত